শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আগামী ঈদুল ফিতরে আসছে পরীমনির “ডোডোর গল্প ”

রেহানা সুলতানা   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগামী ঈদুল ফিতরে আসছে পরীমনির “ডোডোর গল্প ”

সিনেমার টানা ব্যস্ততায় হঠাৎ করেই বিরতিতে যান পরীমনি। মাতৃত্ব ও পারিবারিক জীবনে সময় দিতে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সেই বিরতি ভাঙেন ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং।

চলতি বছরের শুরুতে এক ভিডিও বার্তায় পরীমনি জানিয়েছিলেন, দীর্ঘ এক বছর চার মাস ২৩ দিন পর সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি।অবশেষে জানা গেল, আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে পরীমনির এই ছবিটি। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

তিনি জানিয়েছেন, ‘ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ সব সম্পন্ন করেই আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দেব।

প্রযোজক বলেন, এটা এক আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের দীর্ঘ লড়াইয়ের গল্প, যেখানে সে হারানো সন্তানকে ফিরে পায়। আমরা ছবিটি অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। বিশ্বাস করি দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।

‘ডোডোর গল্প’-এ পরীমনিকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায়। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে পরীমনি বলেছিলেন, এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। “ডোডোর গল্প” র সঙ্গে আমার এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করছি দর্শকরা ছবিটি ভালোবাসবেন।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনিই। এতে অংশ নিয়েছেন ৮৭ জন শিল্পী এবং শুটিং হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০