শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ঢাকা ব্যুরো   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে আবারও মশাল মিছিল ও বিক্ষোভ করেছে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা। ২৭ নভেম্বর বৃহস্পতিবাররাতে কর্ণফুলীর বাদামতলা এলাকায় অনুষ্ঠিত এ মশাল মিছিলে শতাধিক ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সরোয়ার জামাল একজন ‘সুবিধাবাদী’ ব্যক্তি, যার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড বিএনপির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দলের দুঃসময়ে তিনি বিদেশে বিলাসী জীবনে কাটালেও দলের সুসময়ে ফিরতেই অর্থ ও প্রভাব খাটিয়ে মনোনয়ন নিয়েছেন। তৃণমূলের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

সমাবেশে এক নেতা বলেন,ধানের শীষের তৃণমূল কখনোই সরোয়ার জামালকে প্রার্থী হিসেবে স্বীকৃতি দেবে না। মনোনয়ন বাতিল না হলে আন্দোলন আরও কঠোর হবে।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে বিএনপি ১০টিতে প্রার্থী ঘোষণা করলেও বেশ কয়েকটি আসনে তীব্র অভ্যন্তরীণ বিরোধ দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত চট্টগ্রাম-১৩ আসনটি, যা বিএনপির গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। সরোয়ার জামালের নাম ঘোষণার পর থেকেই আনোয়ারা-কর্ণফুলী এলাকায় উত্তাপ বাড়ছে।

লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা গত এক মাস ধরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। গত ২১ নভেম্বর কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। এর আগে ১৩ নভেম্বর কালাবিবির দিঘির মোড়ে অনুষ্ঠিত মশাল মিছিলে তারা সরোয়ার জামালের কুশপুত্তলিকা দাহ করেন ও সড়ক অবরোধ করেন।

এক প্রবীণ বিএনপি নেতা বলেন, ৩০ বছরের রাজনীতিতে কোনো প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলে এমন ঐক্যবদ্ধ ক্ষোভ দেখিনি। কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হবে।সরোয়ার জামালের প্রার্থীতা বাতিলের দাবিতে ১৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ পাঠান দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।

স্থানীয় নেতাদের আশঙ্কা, মনোনয়ন প্রত্যাহার না হলে দলভাঙা, বিক্ষোভ বিস্তার বা অভ্যন্তরীণ সংকট আরও গভীর হতে পারে। এতে বিএনপির ভোটব্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে আসনটি হারানোর ঝুঁকিও বাড়বে।মশাল মিছিলে বিএনপি নেতা কামরুল, সায়েম, মোরশেদ, সাকিব, ইউসুফ, আবির, সাইমন, ফয়সাল, আমিন, ফোরকান, মহিউদ্দিন, আলমগীর, টিপুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

‘বয়কট বিশ্বাসঘাতক সরোয়ার জামাল’ আনোয়ারা-কর্ণফুলীতে বিশ্বাসঘাতকের ঠাঁই নেই’ এমন স্লোগানে মিছিলটি শাহমীরপুর বাদামতল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্ণফুলী উপজেলা চত্বরে এসে শেষ হয়। প্রায় দুই ঘণ্টা সড়কে অবস্থান করে বিক্ষোভ চালান নেতা-কর্মীরা।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০