শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জুলাই যোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

ঢাকা ব্যুরো   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই যোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার (৫ জানুয়ারি ) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ওই পেজে লেখা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমাকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ। শুনানির শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তিনি জানান, পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। বিজ্ঞ জেলা জজ আদালত-১-এ রিভিশন শুনানি হয়। রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন।প্রসঙ্গত, এর আগে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণ থেকে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় করা সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় নামে এক সাংবাদিকের দায়ের করা মামলায় তাহরিমা জান্নাত সুরভী পরোয়ানাভুক্ত আসামি ছিল। গত ২৫ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে যৌথবাহিনি। মামলায় তাহরিমার বিরুদ্ধে অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে তাহরিমা জড়িত বলে অভিযোগ করা হয়।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০