রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইলিশ আহরণে বড় পতন-বছরের ব্যবধানে ২৩ শতাংশ হ্রাস

মাহমুদ আল হাসান,ঢাকা   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইলিশ আহরণে বড় পতন-বছরের ব্যবধানে ২৩ শতাংশ হ্রাস

বিগত চার বছরের মধ্যে চলতি মৌসুমে ইলিশ আহরণ সবচেয়ে কম। এমন পরিসংখ্যান ইলিশ সম্পদ নিয়ে অশনি সংকেত দেখাচ্ছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের নদীতে জাল ফেলে আশানুরূপ মাছ পাচ্ছেন না জেলেরা। জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞার সময়ে শিকার করায় এবার ইলিশ সংকট দেখা দিয়েছে।

সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। কিন্তু মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যে দেখা যায়, চলতি বছরের ওই তিন মাসে আহরিত হয়েছে ৭৯ হাজার ৩১০ মেট্রিক টন ইলিশ—যা গত বছরের ১ লাখ ৩ হাজার ৬৪৭ টন থেকে ২৪ হাজার ৩৩৭ টন কম, অর্থাৎ প্রায় ২৩ শতাংশ হ্রাস।

২০০৩ সালে আহরিত হয়েছিল ১ লাখ ৩ হাজার ৭৯৭ টন, ২০২২ সালে ১ লাখ ৫ হাজার ৫১৫ টন। ধারাবাহিকভাবে আহরণ কমতে থাকায় বিশেষজ্ঞরা বলছেন, এটি ইলিশ সম্পদের জন্য অশনিসংকেত।

এ বছরের জুলাই ও আগস্টে ইলিশ আহরণ ২০২৪ সালের তুলনায় যথাক্রমে ৩৩ দশমিক ২০ শতাংশ ও ৪৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। দুই মাসে আহরিত হয়েছে ৩৫ হাজার ৯৯৪ টন, যা আগের বছরের তুলনায় ২২ হাজার ৯৪১ দশমিক ৭৮ টন কম, শতাংশের হিসাবে ৩৮ দশমিক ৯৩ শতাংশ হ্রাস।
প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা ও অমাবস্যার মধ্যবর্তী ২২ দিন মা ইলিশ রক্ষায় আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ বছর ৪ অক্টোবর শুরু হওয়া নিষেধাজ্ঞা ২৬ অক্টোবর শনিবার মধ্যরাতে শেষ হয়েছে। তবে নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে গিয়ে অনেকেই খালি হাতে ফিরেছেন।

জেলেদের দাবি, এ বছর মা ইলিশ রক্ষা অভিযান কার্যত সফল হয়নি। তাদের অভিযোগ, ডিম ছাড়তে আসা মা ইলিশও ধরা পড়েছে জালে, যার ফলেই নিষেধাজ্ঞা শেষে জালে ইলিশ মিলছে না।

পোর্ট রোডের ব্যবসায়ী জুয়েল বলেন, আগে নিষধোজ্ঞা শেষ হলে শত শত মণ ইলিশ বাজারে আসতো। এবার ১০ মণও আসেনি। যেজন্য দাম কমেনি।ভোলা থেকে মাছ নিয়ে আসা জেলে জালাল মিয়া বলেন, মাছ নদীতে নাই। নিষেধাজ্ঞার সময়ে মৌসুমি জেলেরা মাছ ধরে নিয়েছে। তা ছাড়া, এবার প্রশাসন অভিযান চালিয়েছে ঢিলে ঢালা।প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এ দাবি অস্বীকার করা হয়েছে। তারা বলছেন, বিগত চার বছরের মধ্যে সবচেয়ে কঠোর অভিযান চালানো হয়েছে এ বছর।

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৩ হাজার ৫৩১টি অভিযান পরিচালিত হয়েছে—যা গত বছরের তুলনায় বেশি। ২০২৪ সালে অভিযান হয়েছিল ৩ হাজার ৩৯৪টি, ২০২৩ সালে ২ হাজার ৮৩৭টি ও ২০২২ সালে ২ হাজার ৮৬৫টি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ বছর ৮৯৩ জেলে কারাদণ্ড পেয়েছেন, যেখানে ২০২৪ সালে ছিল ৬৮১ জন, ২০২৩ সালে ৮০৮ জন ও ২০২২ সালে ৭১৬ জন। এবার জব্দ করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল, যা গত বছরের ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৮০০ মিটার থেকে অনেক বেশি।

মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, এবারের নিষেধাজ্ঞার শুরু থেকেই কিছু অসাধু জেলে আক্রমণাত্মক ছিলেন। বিভিন্ন স্থানে বাধার মুখোমুখি হয়েছি। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞা কেবল শেষ হলো। কয়েকদিন পরই আশানুরূপ ইলিশ বাজারে পাওয়া যাবে।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০