শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশে এসে মার্কিন দূতের ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত- শফিকুর রহমান

নাজির হোসেন,সিলেট   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে এসে মার্কিন দূতের ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত- শফিকুর রহমান

বাংলাদেশে এসে মার্কিন দূতের ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত, এটি কাম্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।শনিবার (১ আগস্ট) দুপুরে সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে, সেটা ভিন্ন। আদারওয়াইজ, এটা অপ্রত্যাশিত। তাঁরা তো ইন্ডিয়ায় বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলা, এটা যদি কোনো সৌজন্য মোলাকাত হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে, সেটা সরকারের সঙ্গেই হওয়া উচিত, বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সঙ্গে, এটা আমাদের কাম্য না।

বিরোধীদলীয় নেতা বলেন,অতীতের যে নির্বাচন গেল, ২৬ সালের ১ ২ফেব্রুয়ারি, এটা দেখে আমরা এমনিতেই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পাঁয়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্য উদ্বেগ দেখা দিবে। সেই রকম কোনো নির্বাচন আয়োজনের পাঁয়তারা করলে এ জাতি মানবে না, আমরাও মানব না। সুষ্ঠু নির্বাচন নিয়ে সদিচ্ছার অভাবে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে তার পরিণতি ভয়াবহ হবে।

দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে ও যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, জালালাবাদ সিন্ডিকেট প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট প্রেসক্লাবের সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০