রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৃটেনে বাংলাদেশি তাহমিনার অসাধারণ সাফল্য

কমিউনিটি প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃটেনে বাংলাদেশি তাহমিনার অসাধারণ সাফল্য

বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনা আহমদ বৃটেনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন।গত বুধবার ২২ অক্টোবর প্রকাশিত ফলাফলে তিনি বিশ্বখ্যাত লন্ডন ইউনিভার্সিটির কুইন মেরী থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমএসসি’তে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন।

গত বছর একই বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি (অনার্স) ডিগ্রীতেও তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। ডিগ্রীর প্রতিটি একাডেমিক বর্ষে তার গড়ে মার্কস ছিল ফার্স্ট ক্লাসের উপরে। তাছাড়া প্রতি বর্ষে কয়েকটি সাবজেক্টে তিনি তার ডিপার্টমেন্টের মধ্যে অত্যন্ত উঁচু ও রেকর্ড পরিমাণ মার্কস পেয়েছিলেন। তাহমিনা তার ডিগ্রীর প্রথম বর্ষে ইকোনোমিকস ফর বিজনেস বিষয়ে মার্কস পেয়েছিলেন ৯০ শতাংশ, ফান্ডামেন্টালস ফর বিজনেস স্টাডিজ এন্ড স্কীলস মডিউলে পেয়েছিলেন যথাক্রমে ৯৮, ৮৬.৬ ও ৮১ শতাংশ এবং ক্যারেন্ট চ্যালেঞ্জ ইন বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে গ্রোপ প্রেজেন্টেশনে পেয়েছিলেন ৮০ শতাংশ। দ্বিতীয় বর্ষে বিজনেস ল’তে পেয়েছিলেন ৮৪.৯ শতাংশ এবং অপারেশন্স ম্যানেজমেন্টে পেয়েছিলেন ৮১ শতাংশ। তৃতীয় ও শেষ বর্ষে ম্যানেজিং ডাইভার্সিটি বিষয়ে মার্কস পেয়েছিলেন ৭৯ শতাংশ, স্ট্র্যাটিজিক এনালাইসিস এন্ড প্র্যাকটিস সাবজেক্টে পেয়েছিলেন ৮৩ শতাংশ ও এমপ্লয়মেন্ট রিলেসন্সে পেয়েছিলেন ৯০ শতাংশ।

লন্ডনে জন্ম নেয়া তাহমিনা আহমদের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বৃটেনের প্রতিথযশা আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, স্বনামধন্য লেখক ও নিউহ্যাম কাউন্সিলের টানা তিন টার্মের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ ও কবি মিসেস সালমা আহমদের তৃতীয় সন্তান।

ছোট বেলা থেকে প্রখর মেধাবী, প্রচন্ড পরিশ্রমী ও প্রত্যুতপন্নমতি ছাত্রী ছিলেন তাহমিনা আহমদ। মেধাবী পরিবারে জন্ম নেয়া তাহমিনার বড় বোন তাসনিয়া আহমদ ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টর থেকে কৃতিত্বের সাথে এলএলবি (অনার্স) ডিগ্রী লাভ করার পর রোহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে পিজিসিই কৃতিত্বের সাথে সম্পন্ন করে একটি সেকেন্ডারী স্কুলে কোয়ালিফাইড শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন। তার মেঝো বোন ফারহানা আহমদ লন্ডন ইউনিভার্সিটির সিটি ল’ স্কুল থেকে এলএলবি (অনার্স) ডিগ্রীতে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার পর একই ল’ স্কুল থেকে এলএলএম ডিগ্রী ও বার-এট-ল কৃতিত্বের সাথে পাশ করে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হোন। তার ইমিডিয়েট ছোট ভাই বিশ্বখ্যাত ইউসিএল-এ বিএসসি (অনার্স) দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ও একেবারে ছোট ভাই বৃটেনের অন্যতম সেরা সেকেন্ডারী স্কুল ও সিক্সথ ফরম ব্রামটন মেনর একাডেমীতে পড়াশুনা করছেন। উল্লেখ্য, তাহমিনার পিতা ব্যারিস্টার নাজির আহমদও একই ইউনিভার্সিটি থেকে ২৮ বছর আগে এলএলবি (অনার্স) ডিগ্রী ও পরবর্তিতে এলএলএম ডিগ্রী কৃতিত্বের সাথে সম্পন্ন করে বার-এট-ল কোর্সের ফলাফলে শীর্ষে অবস্থান করে লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হন। এরও আগে বাংলাদেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে কুমিল্লা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান করে মেধাবৃত্তি লাভ করেন।

এই অসাধারণ সাফল্য লাভের প্রাক্কালে এক প্রতিক্রিয়ায় তাহমিনা আহমদ বলেন,প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহপাকের প্রতি। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতা মাতা ও শিক্ষক মন্ডলী ও বড় বোনদের প্রতি যাদের সাপোর্ট, সহায়তা ও গাইডেন্স আমাকে এই ফলাফল আনতে উদ্বুদ্ধ করেছে। আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মানে সক্রিয় ভূমিকা রাখতে চাই।

তাহমিনার স্বপ্ন ভবিষ্যতে মাল্টিন্যাশনাল কোম্পানী বা বৃটিশ সিভিল সার্ভিসের উচ্চ পর্যায়ে কাজ করা অথবা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা। তিনি সবার দোয়া প্রার্থী।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০