মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
শত বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি

লন্ডনে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির স্মরণ সভা

কমিউনিটি প্রতিবেদক   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লন্ডনে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির স্মরণ সভা

দেশ ছেড়ে সুদূর প্রবাসে কেটে যাচ্ছে বহু বছর, প্রাবাসের মাটিতে নানান ব্যস্ততার মাজেও ভুলতে পারেন না বাল্য কালের বিদ্যাপীঠ বা সেই সকল প্রয়াত শিক্ষকদের, তাই জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি যুক্তরাজ্য উদ্যোগে পুর্ব লন্ডনে অনুষ্টিত হলো প্রয়াত শিক্ষকবৃন্দকে নিয়ে এক স্মৃতিচারণ ও স্মরণসভা।

সোমবার ৩ নভেম্বর  রাতে পুর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয় এ স্মরণসভাটি। মাস্টার আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক ছাত্র মির্জা জুয়েল আমিনের পরিচালনায় দেশে ও যুক্তরাজ্যে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়েও এক আলোচনা সভা হয়। সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন কমিউনিটি নেতা মাহবুব হোসেন।

বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক ফুটবলার জুবায়ের আহমদ হামজার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডনের কাউন্সিলর ও ডেপুটি মেয়র মোহাম্মদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র হুমায়ুন কবির, বাংলাদেশ পুলিশের সাবেক ভাপ্রাপ্ত কর্মকর্তা আবাব মিয়া, সাংবাদিক ডক্টর আনসার আহমেদ উল্লাহ, লেখিকা সাওদা মহিন, ব্যারিস্টার জয়নাল আবেদীন, মাস্টার আমির উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট দিলুল হক দুলাল, সোনালী অতীত ইউ কের সদস্য সচিব আতাউর রহমান চৌধুরী, ডাক্তার গিয়াস উদ্দিন, প্রফেসর সানোয়ার আলী কয়েস, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, কমিউনিটি নেতা শামীম আহমদ তালুকদার। সাবেক ছাত্রনেতা ফিরোজ মিয়া, মাওলানা ওয়াহিদ সিরাজী, মাওলানা তাজুল ইসলাম, নারী নেত্রী হেনা বেগম।

অন্যান্যদের মাজে বক্তব্য রাখেন দিলবর আলী, আব্দুস সাত্তার, খালিক আহমদ, জামিল আহমদ, কবির মিয়া, গুলাব মিয়া, জান্নাতুল ইসলাম বাবুল, ইকরামুল হোসেন ইমন, সৈয়দ আলফু মিয়া, সৈয়দ তুষার, আবুল হাসনাতক কয়েস, মোঃ শামীম আহমেদ, মোহাম্মদ সুমন মিয়া, ফারুক আহমদ, আনোয়ার মিয়া, আব্দুল মতিন কুটি, শামীম আহমদ, আজাদ, মাওলানা ওয়াহিদ সিরাজী প্রমূখ।

উল্লেখ্য, আগামী বছর ২০২৬ এ জানুয়ারিতে দেশে ও যুক্তরাজ্যে শতবর্ষ পুর্তি অনুষ্টান উদযাপন করার লক্ষে উপস্থিত নেতৃবৃন্দরা ঐক্যমত পোষণ করেন।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০