মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শুরু হলো রক্তক্ষয়ী ভাষার মাস ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুরু হলো রক্তক্ষয়ী ভাষার মাস ফেব্রুয়ারি

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’— এ অমর পঙ্‌ক্তির আবেগে আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হলো বাঙালির ভাষার মাস।রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গের মধ্য দিয়ে বাঙালি অর্জন করেছে ভাষাভিত্তিক স্বতন্ত্র পরিচয়। সেই আত্মত্যাগের স্মরণে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় ভাষাশহীদদের।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতিকে ধারণ করেই ফেব্রুয়ারি বাঙালির কাছে ভাষা ও দেশপ্রেমের মাস। এ মাসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশে নানা কর্মসূচি পালন করা হয়।

১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ২১ ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি এখন বিশ্বের বিভিন্ন দেশে মাতৃভাষার গুরুত্ব ও বৈচিত্র্য রক্ষার প্রতীক হিসেবে পালিত হচ্ছে।

ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। তবে জাতীয় সংসদ নির্বাচন ও রমজানসহ বিভিন্ন কারণে এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হচ্ছে না অমর একুশে বইমেলা।

ইতিহাস থেকে জানা যায়, পাকিস্তানের গভর্নর জেনারেল, গণপরিষদের সভাপতি ও মুসলিম লিগের সভাপতি মোহাম্মদ আলি জিন্নাহ ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক সভায় ঘোষণা দেন, ‘পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়।’ একই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলেও পুনর্ব্যক্ত করলে কয়েকজন ছাত্র ‘না’ ‘না’ বলে চিৎকার করে প্রতিবাদ করেছিলেন, যা জিন্নাহকে অপ্রস্তুত করেছিল।

এ ঘটনার পর ছাত্রদের পক্ষ থেকে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। এখান থেকেই শুরু হয় রাষ্ট্রভাষা আন্দোলন। যা ১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেয়।

বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন ক্রমে তীব্র আকার ধারণ করে। আন্দোলন দমনে পুলিশ ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।

মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছালে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ। এতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন।

এ আত্মত্যাগের বিনিময়েই বাঙালি জাতি অর্জন করে মাতৃভাষা বাংলার মর্যাদা। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মরণে ফেব্রুয়ারি আজও বাঙালির কাছে চেতনা, প্রতিবাদ ও ভাষার ভালোবাসার প্রতীক।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০