রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উদ্‌যাপন

সিলেট ব্যুরো   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উদ্‌যাপন

রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি,— এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও পালিত হয়েছে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস।এ উপলক্ষ্যে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট সপ্তাহব্যাপী ‘প্রচার সপ্তাহ’-এর আয়োজন করে। এরই অংশ হিসেবে রবিবার ২ নভেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণভাবে দিবসটি উদ্‌যাপিত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল দেয়ালিকা উন্মোচন, র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা এবং নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সিওমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমেদ। বেলা ১২টায় দেয়ালিকা উন্মোচনের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। দেয়ালিকায় সন্ধানীর বিভিন্ন কার্যক্রম ও রক্তদান ও চক্ষুদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির নানা চিত্র তুলে ধরা হয়। এরপর কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, যেখানে মোট দুই ব্যাগ রক্ত সংগৃহীত হয়।পরবর্তীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান বিষয়ে দেশের বর্তমান চিত্র, অর্জন, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমেদ, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি সিওমেক জোনের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. পরিতোষ কান্তি তালুকদার, রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. ফজল মোস্তাকীম আমীর মো. মুসা চৌধুরী, হৃদ্‌রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাবিবউল্লাহ সেলিম, চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফরোজা রশিদ নিপা, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাহিদা জাফরীন, ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামছুল ইসলাম এবং অ্যানেস্থেশিয়া বিভাগের ডা. মোশফিকুর রহমান পিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে নিয়মিত রক্তদাতা ও সহযোগী সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।সন্ধানী সিওমেক ইউনিটের সভাপতি মাহমুদুল হাসান নোমান সঞ্চালনায় আলোচনা সভায় সন্ধানীর পক্ষ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহারিয়া। এসময় উপস্থিত ছিলেন সন্ধানী ইউনিটের উপদেষ্টা ডা. জাকারিয়া হোসেন, ডা. মারুফ হাসান, সভাপতি মাহমুদুল হাসান নোমান, সহ-সভাপতি হুমায়রা মাহজাবিন রিমি, সাধারণ সম্পাদক আলফাতুন্নেসা মুক্তা, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রায়হান, সাংগঠনিক সম্পাদক রাউফুল ইসলাম, অর্থ সম্পাদক মেহেরীন মেহনাজ প্রমুখ।
দিবসটি ঘিরে সন্ধানীর সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- সুনামগঞ্জ মেডিকেল কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি। সিওমেক হাসপাতালে মরণোত্তর চক্ষুদানে সচেতনতামূলক লিফলেট বিতরণ। ছোটমণি নিবাস, বাগবাড়ীতে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বেচ্ছায় রক্তদান ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি। পাশাপাশি সিলেট সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০