শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নাজির হোসেন,সিলেট   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইমজা হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় ছিল কেক কাটা, আলোচনা সভা ও প্রেরণা সম্মাননা প্রদান।সিউজা সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিউজা উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের প্রকাশক ও সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশসংগ্রামী ও সিলেটের নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম।এবার সিউজা প্রেরণা সম্মাননা দেওয়া হয় আব্দুল করিম কিমের বাবা প্রয়াত আব্দুর রহমান চৌধুরী ও স্ত্রী রাকিবা মজুমদার তামান্নাকে। আব্দুল করিম কিমের স্ত্রী ও তার বাবার পক্ষে সম্মাননা গ্রহণ করেন নাতি আমানুল আরদ এবং নাতনি আয়রা আমারা।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রথমবারের মত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের দুজন আজীবন সদস্য নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই ব্যবসায়ী ও সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস রাখি এবং নারী উদ্যোক্তা ও বেকার ইমরানা বেগম পিংকিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট শাখার সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক মামুন হোসেন, স্টার টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া মারুফ, সময় টেলিভিশন সিলেটের রিপোর্টার জয়ন্ত কুমার দাস, ইমজা নিউজের স্টাফ রিপোর্টার নয়ন সরকার, কালের কণ্ঠের সিলেট অঞ্চলের মাল্টিমিডিয়া ইনচার্জ ও রিপোর্টার হলেন কবির আহমদ, সিলেট ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার নাজিব আহমেদ, ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের সহ-সভাপতি নিপা মনির, ট্রেজারার জান্নাতুল ফেরদৌসী শাম্মী, আইএসও রহিমা খাতুন লুবনা, সদস্য সৈয়দা হুমায়রা জাহান শম্পা, কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ দাশ অয়ন, সিউজা সাংগঠনিক সম্পাদক হেনা মমো, কোষাধ্যক্ষ বুশরা নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বীথি, কার্যনির্বাহী সদস্য আন্নামা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সাংবাদিকতা পেশা এমনিতেও অনেক চ্যালেঞ্জিং। তার উপর নারীদের জন্য এই পেশা আরও বেশি চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের সিলেটের নারীরা এই চ্যালেঞ্জিং পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেন। যার ফলাফল এই সংগঠন। আমার জানা মতে ঢাকার বাইরে বাংলাদেশের আর কোনো জেলায় নারী সাংবাদিকদের কোনো সংগঠন নেই। কিন্তু সিলেট সবসময়ই ব্যতিক্রম। এবং নারীর সাংবাদিকদের জন্য একটি ক্লাব গঠন করে সেটা সফলতার সাথে চালিয়ে নিয়ে আমাদের বোনেরা ইতিহাস করেছেন। তারা সিলেটের সাংবাদিকতার গৌরবময় ইতিহাসের অংশ হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০