কমিউনিটি প্রতিবেদক | বুধবার, ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১০৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ইংল্যান্ড ও ওয়েলসে কর্মরত ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস (এসবিবিএস)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ৫ মার্চ বৃৃহস্পতিবার সন্দ্ধ্যায় লন্ডনের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক ইমরুল শেখ ইমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাজ বেলায়েত হোসাইন, তাজ শাহ, নাজির আহমেদ ও সাইফ উদ্দিন খালেদ। অনুষ্ঠানে দোয়া ও নসিহা পেশ করেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম আবুল হোসাইন।
এ সময় সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার সংগঠনের চলতি বছরের পরিকল্পনা ও ইভেন্ট ক্যালেন্ডার সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি এবারের চ্যারিটি পার্টনার হাউস অব গিভিংএর কার্যক্রম নিয়েও সংক্ষিপ্ত বক্তব্য দেন। পাশাপাশি সংগঠনের সদস্য বেলাল শরীফের দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এহসান হক ও দেওয়ান মেহেদী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, খালেদ নূর, সুহেল উদ্দিন, আসাদুজ্জামান, ফখরুল ইসলাম, মেহেদী হাসান, নাশিত রহমান, সৈয়দ আফজাল জামি, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেনসহ আইন পেশা ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শেষে সভাপতি উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান।



