মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৫৪তম বিজয় দিবসে কানাডার টরন্টোতে ‘ওরা জেগে আছে’ নাটক মঞ্চায়িত

আল হাসান,কানাডার থেকে   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫৪তম বিজয় দিবসে কানাডার টরন্টোতে ‘ওরা জেগে আছে’ নাটক মঞ্চায়িত

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে ঘিরে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ম্যাক থিয়েটারের প্রযোজনায় মঞ্চায়িত হয়েছে নাটক ‘ওরা জেগে আছে।গত শনিবার (২৯ নভেম্বর) টরন্টোর এসটি প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলে এই নাটক মঞ্চায়িত হয়।

‘ওরা জেগে আছে’ নাটকটিতে একজন মুক্তিযোদ্ধার গল্পে গাঁথা। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে নাটকটিতে। নাটকের পূর্বে জাগরণের গান পরিবেশিত হয়েছে।নাটকটিতে অভিনয় করেছেন- সিরাজুল কাদের রাজু, আরিয়ান হক, আরিফুল ইসলাম রানা, উজ্জ্বল দেব, তানিয়া নুর, অদিতি ফউজিয়া ও ম্যাক আজাদ।

নাটকটির মূল গল্প মানস রায়, সময়োপযোগী সংস্করণ ও নির্দেশনায় ছিলেন ম্যাক আজাদ। এ ছাড়াও ছিল কানাডায় বসবাসরত শিল্পীদের নিয়ে সমবেত সঙ্গীত ‘জাগরণের গান’। অংশগ্রহণে ছিলেন হাওয়াইয়ান গিটার বাদক এনামুল কবির ও রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীবৃন্দ। নূত্য পরিবেশনায় ছিলেন- প্রিয়াঞ্জনা রয় চৌধুরী ও তার ‘নৃত্য-পদক্ষেপ’ দল।

আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের মাঝে আমাদের ইতিহাস ঐতিহ্য কে ধরে রাখতে এবং চর্চা অব্যাহত রাখতেই আমাদের এই আয়োজন।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০