বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
নয়া পল্টনে মানববন্ধন

মৌলভীবাজার-২ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজার-২ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার-২ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন অ্যাডভোকেট আবেদ রাজার সমর্থকরা।বুধবার ১৯ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে অ্যাডভোকেট আবেদ রাজার ‘সাপোর্টার্স ফোরাম’ ও এর অঙ্গীকার বন্ধন ব্যানারে তারা এই মানববন্ধন করেন।সমর্থকদের দাবি, এই আসনে যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে।

মানববন্ধনে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, কুলাউড়ায় এমন একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি কখনো এক মিনিটের জন্যও জেলে যাননি। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আন্দোলনের সময়ে তিনি লন্ডন চলে গেছেন- এটা শুধু আমার কথা নয়।

তিনি আরও বলেন, এক মাস আগে কুলাউড়ায় বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে, সেখানে এই ব্যক্তি পরাজিত হয়েছেন। যারা নেতা কর্মীদের কাছেই পরাজিত হন, তারা দেশের মানুষের ভোট নিয়ে কীভাবে নির্বাচিত হবেন?

মানববন্ধন থেকে প্রাথমিক প্রার্থী প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি পেশ করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে হাইকমান্ড আসনটির প্রার্থী পুনর্বিবেচনা করবে।

সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সঞ্চালনা এবং আহ্বায়ক এনাম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, সিনিয়র আইনজীবী ও কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সাবেক ছাত্রদল নেত্রী নিশিতা, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুর-এর নাম ঘোষণা করেছে বিএনপি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০