বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

শীতকালীন সবজির দাপট বাজারে,সরবরাহ বেশি দাম কম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীতকালীন সবজির দাপট বাজারে,সরবরাহ বেশি দাম কম

পুরোপুরি শীতের মৌসুমে রাজধানীর কাঁচাবাজারগুলো যেন রীতিমতো সবজির উৎসবমুখর চেহারা নিয়েছে। বাজারজুড়ে শীতকালীন সবজির প্রাচুর্য, আর তার সঙ্গে তাল মিলিয়ে কমেছে দামও। দীর্ঘদিন পর সবজির দামে স্বস্তি ফিরে পাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা। সপ্তাহের যেকোনো দিনই এখন বাজারে দেখা যাচ্ছে বাড়তি ভিড়, ব্যাগ ভরে সবজি কিনছেন মানুষ।

শুক্রবার (২ জানুয়ারি ) রাজধানীর শ্যামবাজার, যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, মুলা, টমেটো, পালংশাক, লালশাকসহ প্রায় সব ধরনের শীতকালীন সবজি সহজলভ্য। বেশির ভাগ সবজির কেজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। কিছু শাকসবজি তো আরও কম দামে মিলছে, যা স্বল্প আয়ের মানুষের জন্য বাড়তি স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমাানে ফুলকপি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৪৫ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকা, শিম কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা, গাজর ও মুলা ৩০ থেকে ৪০ টাকা এবং পালংশাক ও লালশাক প্রতি আঁটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় অনেকটাই কম।

ক্রেতারা বলছেন, সারা বছর ধরে সবজির বাড়তি দাম তাদের বাজেটে বড় চাপ তৈরি করেছিল। শীত আসার ফলে সেই চাপ কিছুটা হলেও কমেছে। পুরান ঢাকার বাসিন্দা গৃহিণী মাজেদা বেগম বলেন, আগে ২০০–৩০০ টাকায় অল্প কয়েকটা সবজি নিতে হতো। এখন একই টাকায় ব্যাগ ভরে সবজি পাওয়া যাচ্ছে। পরিবারের খাবারের মেনুতেও বৈচিত্র্য আসছে।

আরেক ক্রেতা একটি প্রতিষ্ঠানের অফিস কর্মচারী আব্দুল করিম জানান, সবজির দাম কম থাকায় এখন নিয়মিত সবজি খাওয়ার সুযোগ পাচ্ছি। শীতকালটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য সত্যিই আরামদায়ক।

বিক্রেতারাও বলছেন, শীত মৌসুমে মাঠপর্যায়ে উৎপাদন বেড়ে যাওয়ায় সরবরাহ ভালো হচ্ছে। ফলে দাম তুলনামূলক কম রাখা সম্ভব হচ্ছে। যাত্রাবাড়ী বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ হোসেন বলেন, এখন কৃষকরা বেশি সবজি বাজারে পাঠাচ্ছেন। মাল বেশি আসায় দাম কম রাখতে হচ্ছে। লাভ একটু কম হলেও বিক্রি ভালো হচ্ছে।

আরেক বিক্রেতা জানান, কম দামে বিক্রি হলেও ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় মোট বিক্রি সন্তোষজনক থাকছে। তার ভাষায়, দাম কম থাকলে মানুষ বেশি কেনে। এতে আমাদেরও পণ্য পড়ে থাকে না।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় বড় কোনো বাধা না এলে শীতকালজুড়ে সবজির এই সহনীয় দাম বজায় থাকতে পারে।

তারা বলছেন, শীতের আগমনে রাজধানীর কাঁচাবাজারে সবজির ভরপুর সরবরাহ ও তুলনামূলক কম দাম সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে। নিত্যপণ্যের বাজারে এই ইতিবাচক ধারা কিছুদিন হলেও স্থায়ী থাকবে— এমনটাই প্রত্যাশা ক্রেতা-বিক্রেতা উভয়ের।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০