বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ নারী ভলিবল দল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ নারী ভলিবল দল

মালদ্বীপে অনুষ্ঠিত কাবা কাপ টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ নারী ভলিবল দল। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আফগানিস্তানকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

মালেতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটেও একই ব্যবধানে ২৫-২০ পয়েন্টে এগিয়ে যায় দলটি। ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে আফগানিস্তানের জয়ের প্রয়োজন থাকলেও তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তৃতীয় সেটে মাত্র ১৫ পয়েন্ট তুলতে সক্ষম হয় স্বাগতিকরা, বিপরীতে ২৫ পয়েন্ট পূর্ণ করেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।সেন্ট্রাল এশিয়ার এই টুর্নামেন্টে অংশ নেয় স্বাগতিক মালদ্বীপ, কিরগিজস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০