বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে সিএনজি অটোরিক্সায় ছিনতাই, গ্রেপ্তার ৩

নাজির হোসেন,সিলেট   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে সিএনজি অটোরিক্সায় ছিনতাই, গ্রেপ্তার ৩

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশাও আটক করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সোবহানীঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার (১০ জানুয়ারি) নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজ হতে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা “নাঈম এন্ড হাদী” নামীয় অটোরিকশা (রেজিঃ নং- সিলেট-থ-১২-৬৮৬২) উদ্ধার করে মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি এলাকা হতে সিএনজি‘র চালক জাহিদুল ইসলাম নাজিম (২৪), ফয়সল আহমদ (২৫) ও হৃদয় খান (২৩) কে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি পুলিশ সদস্য সাদেকুর রহমান মেন্দিবাগ পয়েন্ট থেকে বন্দরবাজারগামী “নাঈম এন্ড হাদী” নামীয় একটি সিএনজিতে উঠেন। নাইওরপুলস্থ দারাজ অফিসের সামনে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা ধারালো চাকু সাদেকুর রহমান এর গলায় ধরে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে প্যান্টের পকেট হতে তার ছোট বোনের বিয়ের জন্য রাখা নগদ ২ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে দিয়ে দ্রুত সোবহানীঘাটের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার মামলা করা হয় ( নং-১৫)সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ফয়সাল ডাকাতির মামলার আসামী। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০