সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
সালমান এফ রহমানকে দুদক হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ

জনতা ব্যাংকের ১৩৭ কোটি টাকা আত্মসাৎ

ঢাকা ব্যুরো   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনতা ব্যাংকের ১৩৭ কোটি টাকা আত্মসাৎ

জনতা ব্যাংক থেকে প্রায় ১৩৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে দুদক হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামে একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও অ্যাকোমোডেশন বিল তৈরি করে ১৩৭ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই জালিয়াতিতে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, ভাই সোহেল এফ রহমান এবং সোহেলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান। বর্তমানে ১৮টি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন সালমান এফ রহমান।

উল্লেখ্য, সালমান এফ রহমান বর্তমানে ১৮টি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন। গত বছরের ৩ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ। ২০২৪ সালের ১৩ আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০