বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশী পোশাকের ট্যাগ লাগিয়ে বিক্রি করছেন দেশী পোশাক

সিলেটে বার্টনকে ৩০ হাজার টাকা জরিমানা

নাজির হোসেন,সিলেট   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে বার্টনকে ৩০ হাজার টাকা জরিমানা

বার্টন-সিলেটে বেশ জনপ্রিয় একটা নাম। কিন্তু হলে কি হবে, এবার তাদেরও জারি জুরি ফাঁস হয়েছে। তারা বিদেশী পোশাকের ট্যাগ লাগিয়ে বিক্রি করছেন দেশী পোশাক। এজন্য মোটা অঙ্কের জরিমানাও গুনতে হয়েছে বার্টনের কুমারপাড়া শাখাকে।রবিবার (৮ মার্চ) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় ভোক্তা অধিকার সিলেট পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

জানা যায়, ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় জেলা শাখার কর্মকর্তারা অভিযানকালে কিছু তৈরি পোশাকে পরীক্ষা করেন। এসময় সেগুলো বিদেশী কোম্পানীর ট্যাগ লাগানো দেখলেও আমদানির প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হন।আর এ কারণে তারা বার্টনকে তাৎক্ষনিক ত্রিশ হাজার টাকা অর্থদন্ড দেন এবং তা আদায় করেন।

সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বার্টনসহ আরও কয়েকটি দোকানকে নানা অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে। অভিযানে অংশগ্রহণ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও র‌্যাব-৯ এর একটি দল।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০