রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি শেষ ৪ মাসে

ঢাকা ব্যুরো   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি শেষ ৪ মাসে

উপদেষ্টা থাককালীন মন্ত্রণালয়ের শেষ ৪ মাস কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘আমরা রাষ্ট্র সংস্কার করতে পারিনি। পুরাতন বন্দোবস্তের লোকদের বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।কারণ জানিয়ে মাহফুজ আলম বলেন,ওসমান হাদির শাহাদাতের পর আমি ইউজ্যুয়ালি বাসা থেকে বের হই না। কারণ সিকিউরিটি কনসার্ন। আপনারা বলতে পারেন, আপনার সঙ্গে সিকিউরিটি কোথায়? সিকিউরিটি কনসার্ন আছে। কারণ আমরা সত্য বলেছি এবং এজন্য মন্ত্রণালয়ের শেষ ৪ মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি।

তিনি বলেন, অল্প কিছু লোকের সুবিধার জন্য গণঅভ্যুত্থান হয়নি। সবার পরিবর্তনের জন্য হয়েছে। সেজন্য সংস্কার দরকার।সাবেক তথ্য উপদেষ্টা বলেন, বিদেশ থেকে টাকা আনা তো দূরের বিষয়, দেশেই দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে, সে সবের কোনো পরিবর্তন হয়নি। রাঘববোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই ভূতের মতো উল্টো পথে হাঁটা শুরু করেছে। নতুন বন্দো বস্তের কথা বলে অনেকেই পুরোনো দলের সঙ্গে আঁতাত করে ফেলেছেন।

তিনি আরও বলেন, যদি জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর চুক্তি হয়, তাহলে কেন বিপরীতমুখী কথা বলা হচ্ছে। রাজনৈতিক সমঝোতা হচ্ছে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০