বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অমর একুশে বইমেলায় যাচ্ছেন সব প্রকাশক

নাজমুল ইসলাম,ঢাকা   |   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অমর একুশে বইমেলায় যাচ্ছেন সব প্রকাশক

অমর একুশে বইমেলায় স্টল বিন্যাস ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে বইমেলা পরিচালনা কমিটির সঙ্গে প্রভাবশালী প্রকাশকদের দ্বন্দ্ব মোচন হল।রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমিতে উভয় পক্ষ বৈঠকে বসে।

ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার বইমেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। ইতোমধ্যে যেসব প্রকাশনা প্রতিষ্ঠান প্যাভিলিয়ন বানিয়ে ফেলেছে, তারা সোমবার সেসব প্যাভিলিয়ন সরিয়ে নেবেন। প্রথম সারির প্রকাশকরা সোমবার থেকে স্টল নির্মাণ শুরু করবেন।

ওই বৈঠকের পরে কথা প্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, কোনো সমস্যা নেই৷ সব সমস্যা মিটেছে। আমরা সব প্রকাশক বইমেলায় যাচ্ছি।

বাতিঘরের স্বত্তাধিকারী দীপঙ্কর দাস রবিবার রাত ১২টা সময় বলেন, অবশেষে সকল প্রকাশকের অংশগ্রহণে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা ২০২৬।বাংলা একাডেমির পরিচালক (সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন) সরকার আমিনও এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম সারির প্রকাশকদের একটি অংশ চেয়েছিল এবারের বইমেলায় কোনো প্যাভিলিয়ন যেন না থাকে। তারা কাউকে প্যাভিলিয়ন বরাদ্দ না দিতে বইমেলা পরিচালনা কমিটিকে জানান। এরপর সব প্যাভিলিয়ন বাতিল করে সর্বোচ্চ পাঁচ ইউনিটের স্টল সমানভাবে বরাদ্দ দেওয়ার বিষয়ে মৌখিক সমঝোতাও হয়। কিন্তু বাংলা একাডেমি ‘অস্বচ্ছ প্রক্রিয়ায়’ অনেক প্রকাশককে প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ করেন প্রকাশক ঐক্যের সদস্যরা।

তাদের ভাষ্য, এরই মধ্যে বরাদ্দ পাওয়া প্রকাশকরা তাদের নির্মাণকাজ এগিয়ে নেন। এর ফলে মূলধারার প্রকাশকদের জন্য ছোট স্টল নিয়ে মেলায় অংশ নেওয়া অমর্যাদাকর। ফলে সব প্যাভিলিয়ন বরাদ্দ বাতিলের দাবি জানান তারা।বিষয়টি নিয়ে রবিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈঠকেও কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে।

প্রকাশক ঐক্য জানায়, প্যাভিলিয়ন বাতিল না হওয়ায় এখনো স্টল নম্বর বরাদ্দের লটারি হয়নি। মেলা শুরু হওয়ার তিন দিন আগে স্টল নির্মাণ, বিদ্যুৎ–সংযোগ ও বই সাজানো বাস্তবিকভাবে সম্ভব নয়। তাই বাধ্য হয়েই ‘প্রকাশক ঐক্য’ এবারের বইমেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।এ সিদ্ধান্ত রবিবার রাত ৮টা পর্যন্ত বলবৎ ছিল।

মেলার আমেজ যেন নষ্ট না হয়, তাই বইমেলা পরিচালনা কমিটি প্রকাশকদের নিয়ে জরুরি বৈঠকে বসে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, মেলায় কোনো প্যাভিলিয়ন থাকছে না। পরে প্রকাশকরা মেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

প্রথম সারির প্রকাশকদের মোর্চা প্রকাশক ঐক্য সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে বলে জানা গেছে।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০