শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কিছু ধাপ্পাবাজ লোক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন-মামুনুল হক

ঢাকা ব্যুরো   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিছু ধাপ্পাবাজ লোক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন-মামুনুল হক

খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক বলেন, বিএনপি ও অন্তবর্তী সরকারের কিছু ধাপ্পাবাজ লোক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন।শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গণভোটের রায় বাস্তবায়ন, তেল, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ডাকা নাগরিক সমাবেশে তিনি বলেন,বিএনপি ফ্যাসিষ্ট আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। এতে বিএনপি মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে।

তিনি আরও বলেন, এদেশের মজলুম জনতা গণভোটের রায়ের বাস্তবায়ন দেখতে চায়। ৬৯% মানুষের রায় বাস্তবায়নের ক্ষেত্রে শিথিলতা বা অবহেলার কোন সুযোগ নেই। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিষ্ট সরকারকে এদেশ থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল ঠিক তেমনি কোটি কোটি জনতা বিএনপিকে লাল কার্ড দেখিয়ে এই দেশ ছাড়া করবে।

বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহা সচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিশের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, কুষ্টিয়া জেলো সেক্রেটারী মুফতি আরিফুজ্জামান, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, জুলাই আন্দোলনের সুচনা ছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর থেকে, যার পরিসমাপ্তি ঘটেছিল ৩৬ জুলাই। জুলাই আন্দোলনে বিএনপি অংশীদার হিসেবে ছিল। কিন্তু আজ মসনদে বসে জুলাই গণভোটকে অস্বীকার করে নানা অজুহাতে জুলাই গণভোট এবং জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্ঠা করছে কিন্তু তা কখনও সম্ভব নয়। প্রয়োজনে আরো একটি বিপ্লব হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আর তাতে বিএনপিকে চরম মুল্য দিতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০