মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খুনি হাসিনার কঠিন বিচার হবে – মীর স্নিগ্ধ

ঢাকা ব্যুরো   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুনি হাসিনার কঠিন বিচার হবে – মীর স্নিগ্ধ

খুনি হাসিনার গুম–খুনের বিচার একদিন হবেই, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্হা চিরতরে বিলুপ্ত হবে বলে মন্তব্য করেছেন, জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

রবিবার ৯ নভেম্বর বিকালে শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র–জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে ৫ শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা ও হাজারো তরুণের মিছিলে বরণ করা হয় মীর স্নিগ্ধকে।

বক্তব্যে মীর স্নিগ্ধ বলেন, খুনি হাসিনা আমার ভাইসহ দুই হাজারের বেশি ভাই–বোনকে হত্যা করেছে, ২০ হাজার জনকে আহত করেছে। ছোটবেলা থেকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, ভাইয়ের হত্যার পরও হাসিনার ব্ল্যাংক চেকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, আপোষ করিনি।সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। তিনি বলেন, শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ায় প্রমাণ হয়েছে বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি।

জুলাই আন্দোলনে পানি খাওয়াতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন মীর মুগ্ধ। তার ‘পানি লাগবে, পানি! আহ্বান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০