মফস্বল প্রতিনিধি,তামাবিল | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

সিলেট থেকে জাফলংগামী আঞ্চলিক মহাসড়কের কাটাগাং নামক স্থান থেকে তামাবিল হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে চারটি অবৈধ ভারতীয় মহিষসহ একটি রেজিস্ট্রেশন বিহীন ডিআই পিকআপ জব্দ করতে সক্ষম হয়েছে।
রবিবার ২৬ অক্টোবর ভোররাত সাড়ে তিনটার সময় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর থেকে চারটি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। জব্দকৃত চারটি মহিষের আনুমানিক বাজারমূল্য মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। পিকআপটি জব্দ করা হয় এবং চালক কামাল হোসেন (২৫), পিতা নুরুল হক, গ্রাম হেমুদতপাড়া, জৈন্তাপুর সিলেট কে আটক করা হয়।
তামাবিল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আমাদের লক্ষ্য সর্বদা সীমান্ত চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধ করা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি মহিষসহ চালককে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ সততা, পেশাদারিত্ব ও দায়িত্বের সাথে দেশের সুরক্ষা নিশ্চিত করতে সর্বদায় প্রস্তুুত রয়েছে। আটককৃত মহিষ ও পিকআপ জব্দ করা হয়েছে এবং আটককৃত চালকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। হাইওয়ে থানার এই তৎপরতা শুধু সীমান্ত নিরাপত্তা নয়, সাধারণ জনগণের জান মাল রক্ষায় কাজ করে যাচ্ছে। স্থানীয়রা পুলিশের দ্রæত ও কার্যকর পদক্ষেপকে প্রশংসা করেছেন এবং তারা মনে করেন, তথ্যভিত্তিক অভিযান অবৈধ পণ্য ও প্রাণী চোরাচালান রোধে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।



