শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাহিরপুরে ১১শ কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ

বি এম সুলতান,তাহিরপুর   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাহিরপুরে ১১শ কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ

বিনামূল্যে দেয়া সরকারী প্রণোদনার বীজ ও সার কৃষকগন সঠিক ভাবে কাজে লাগাতে পারলে নিজেদের চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ভান্ডার যোগান দিতে পারবে এবং আগামীতেও সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক। তিনি আরও বলেন, এই সহায়তা আগামী বছর বা মৌসুমে কি ভাবে পানি কমার সাথে সাথেই আরও আগেই পাওয়া যায় তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলবো। কারন আপনারাই আমাদের খাদ্যের যোগান দেন, আপনাদের সুবিধার কথাও চিন্তা করতে হবে সবার আগেই। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের (উবশী জাতীয়) বীজ ও রাসায়নিক সার বিতরণ করার সময় কৃষকদের উদ্দেশ্যে কথা গুলো বলেন।

১৯ নভেম্বর বুধবার সকালে উপজেলা ৭ টি ইউনিয়নের কৃষকদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে বিতরণ করা হয়ে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, কামাল হোসেন রাফি, শওকত হাসান, মনিরাজ শাহসহ গন্যমান্য ব্যক্তিগন ও উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানিয়েছেন,২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপজেলার ৭ টি ইউনিয়নের ১১ শত কৃষককে বোরো(উবশী জাতীয়) বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে প্রতি কৃষককে উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০