মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সিলেটে এক মত বিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দু-একদিনের মধ্যে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হবে

নাজির হোসেন,সিলেট   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দু-একদিনের মধ্যে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু আমার মনে হয় আমরা দুয়েকদিনের মধ্যেই তাকে চেয়ারম্যান করতে পারব। যেহেতু আমদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সেই জায়গা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। আমরা আশা করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে তার নির্বাচনি প্রচারণা শুরু করতেন দলের নতুন চেয়াপারসনও সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।

রবিবার (৪ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন।মির্জা ফখরুল তার বক্তব্যের শুরুতেই বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর আমার খুব ইচ্ছে ছিল আমি তার রুহের মাগফেরাতের জন্য দোয়া চাইব এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যের জন্য দোয়া চাইব মাজারে এসে। সেজন্যই এই ব্যক্তিগত সফরে আমার আসা।

তিনি বলেন, আমরা দল হিসেবে কখনও নির্বাচন নিয়ে আশঙ্কা করিনি। আমরা প্রথম থেকেই নির্বাচন চেয়েছি এবং এবং নির্বাচনের পথে হেঁটেছি। নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। এবং আমরা বিশ্বাস করি নির্বাচন সঠিক সময়ে হবে। এই নির্বাচন জাতির জন্য খুবই জরুরি।

গণতন্ত্র নিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের পূর্ণ শর্ত হচ্ছে একটি নির্বাচনের মধ্যদিয়ে নির্বাচিত পার্লামেন্ট গঠন করা। এবং সেই পার্লামেন্টের মাধ্যমে সরকার গঠন করা। যেন দেশে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা করা যায়। গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা করতে দীর্ঘ ১৫ বছর পর এই সুযোগ আসছে। এই সুযোগ আমাদের কাজে লাগিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে। এবং গণতান্ত্রিক সংস্কৃতি আমাদের তৈরি করতে হবে। গণতন্ত্র একদিনে হয় না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানও একদিনে গড়ে উঠে না। সকল মানুষের প্রচেষ্টার মধ্যদিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠে।

চলমান মব আক্রমণ নিয়ে তিনি বলেন, আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই মব ভায়লেন্স শুরু হয়েছে। এটা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। এটা থেকে সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা সম্ভব একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা চালুর মাধ্যমে। আমরা যদি সুষ্ঠু নির্বাচন করতে পারি তাহলে সব প্রতিরোধ সম্ভব।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার চলে যাওয়া হয়েছে রাজকীয় চলে যাওয়া। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবন উৎসর্গ করে গেছেন। তিনি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সেটা যেন আমরা তাকে উপহার দিতে পারি এটাই আমাদের একমাত্র লক্ষ্য।

এরআগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে এসেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।

মাজার জিয়ারতে তার সাথে ছিলেন সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক, সিলেট ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০