রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে – বাইরে অনেক শক্তি কাজ করবে

ঢাকা ব্যুরো   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে – বাইরে অনেক শক্তি কাজ করবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘চ্যালেঞ্জিং’ হবে জানিয়ে সব পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে, বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো না, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।’

নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার ২৯ অক্টোবর  দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস।বৈঠক শেষে আলোচ্য বিষয় নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি প্রধান উপদেষ্টার ওই আহ্বানের কথা জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ছবি ও ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এসব সামাল দিতে হবে। একটা অপপ্রচার রচনা হওয়ামাত্র সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট দিতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে—এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এই আলোকে তিনি নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে বলেছেন এ বিষয়ে যত বেশি সম্ভব টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) বা ডকুমেন্টারি (তথ্যচিত্র) তৈরি করতে এবং এসব যেন খুব দ্রুত ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আসে। সবাই যেন এসব দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রস্তুত থাকতে পারে।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০