রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

প্রবাসীদের অনলাইন রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

ঢাকা ব্যুরো   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসীদের অনলাইন রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়াকে আরও সহজ ও সুবিধাজনক করতে নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে তারা সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এনবিআর জানায়, প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে অনেক প্রবাসী করদাতা এ পদ্ধতির সুবিধা ও কার্যকারিতা দেখে স্বেচ্ছায় ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছেন।

আগে প্রবাসী করদাতারা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে নানা জটিলতার মুখে পড়তেন, কারণ ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানো হতো কেবল বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে। এই সমস্যা সমাধানে এবার এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে।

এখন প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ইমেইল ঠিকানা এবং ছবি পাঠিয়ে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় ই-মেইলভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে এনবিআর তাদের ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজেই অনলাইনে নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর আরও জানায়, অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াটি সম্পূর্ণ সহজ ও কাগজবিহীন। এই পদ্ধতিতে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র তৈরি করতে পারবেন এবং আয়কর সনদ প্রিন্ট করা যাবে। ২০২৫-২৬ করবর্ষে ইতোমধ্যে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে, যা করদাতাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন বলে উল্লেখ করেছে এনবিআর।

সংস্থাটি সকল দেশি ও প্রবাসী করদাতাকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০