বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বারভিডা নেতাদের বৈঠক

ঢাকা ব্যুরো   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বারভিডা নেতাদের বৈঠক

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন ‘বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন’-এর (বারভিডা) নেতারা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)সচিবালয়ে এ বৈঠক হয়েছে বলে সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বারভিডার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এ সংগঠনের প্রেসিডেন্ট আবদুল হক। দেশের সড়ক পরিবহন খাতে বিশ্বসেরা প্রযুক্তির পরিবেশ ও জ্বালানিবান্ধব বাহন আমদানি এবং বিপণন কার্যক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন তিনি। বৈঠকে বারভিডার পক্ষ থেকে তুলে ধরা বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বারভিডা প্রতিনিধি দলে সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ সাইফুল ইসলাম সম্রাট, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন) সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০