শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে ক্রেডিট কার্ড উদ্বোধন

নাজমুল ইসলাম,ঢাকা   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে ক্রেডিট কার্ড উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি এবং স্কয়ার হাসপাতাল লিমিটেড-এর যৌথ উদ্যোগে একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্কয়ার হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. এসাম ইবনে ইউসুফ সিদ্দিক ও পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন।এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের মহাখালী করপোরেট শাখা প্রধান ও মহাব্যবস্থাপক মো. শাহিন শাহরিয়া, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, স্কয়ার হাসপাতাল লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (একাউন্টস অ্যান্ড ফিন্যান্স) সুলতান মিনহাজ উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. ফয়সাল জামান, পরিচালক (মেডিকেল সার্ভিস) প্রফেসর ডা. ওয়াহিউদ্দিন মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান বলেন, পূবালী ব্যাংক দেশের সর্ববৃহৎ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে সব সময় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে চিকিৎসক ও কর্মকর্তারা উন্নত ব্যাংকিং সুবিধার পাশাপাশি বিভিন্ন বিশেষ অফার ও সেবা গ্রহণ করতে পারবেন, যা তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে আশা করি, এই অংশীদারত্ব শুধু একটি কার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে আরও বহুমাত্রিক ও জনকল্যাণমুখী উদ্যোগে রূপ নেবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০