রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট-ঢাকা ফ্লাইট বন্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আবদুর রহিম,লন্ডন   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট-ঢাকা ফ্লাইট বন্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ব্রিটেনের ম্যানচেস্টার টু সিলেট-ঢাকা সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযত পদক্ষেপ গ্রহণের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ থেকে ৪ জানুয়ারি রোববার রাত ১১ ঘটিকায় ব্রিটেনের কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।

সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ ও বিভিন্ন শহর থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ, ব্যাবসায়ী প্রতিনিধি, এবং কমিউনিটির বিশিষ্টজনরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আগামী ১ লা ফেব্রুয়ারী ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট সাময়িক বন্ধ রাখার যে নির্দেশনা দেয়া হয়েছে তাতে প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে বলে উল্লেখ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজের সল্পতা ,আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনা ও বিমানের রক্ষনাবেক্ষনের অযুহাত দেখিয়ে তা বন্ধ করার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে করেন। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সভায় অন্যান্য বক্তারা বলেন, হজ্ব কার্যক্রম পরিচালনা করতে হলে সরকার বিমান ভাড়া করে হজ্ব কার্যক্রম পরিচালনা করতে পারে। বর্তমান সরকার এর কুচক্রী মহলের ফাঁদে পড়ে লাভজনক এই রুটে দুষ্কৃতকারীদের ফাঁদে পা দিয়েছে। এধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বর্তমান সরকার ও বিমান কর্তৃপক্ষকে আহবান জানান। অন্যথায় সকল প্রবাসীদেরকে সাথে নিয়ে বিমান বয়কট ও রেমিট্যান্স শাটডাউনের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে সভায় উপস্থিত সবাই অভিমত ব্যাক্ত করেছেন।

এছাড়াও সভায় সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত করা ও অন্যান্য এয়ারলাইনস এর ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন।।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০