শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আগামী ২৬ জুলাই ব্রাডি আর্ট সেন্টারে সংহতি সাহিত্য পরিষদের কবিতা উৎসব

কমিউনিটি প্রতিবেদক   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগামী ২৬ জুলাই ব্রাডি আর্ট সেন্টারে সংহতি সাহিত্য পরিষদের কবিতা উৎসব

পূর্ব লন্ডনের মাহি এন্ড কোং অফিসে সংহতি সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যা ৬টায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।

সভায় আসন্ন কবিতা উৎসব ২০২৬ এবং সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুলাই ২০২৬ তারিখে পূর্ব লন্ডনের Brady Arts Centre-এ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দিন ব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হবে।

এবারের কবিতা উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে দেশের প্রতিটি জেলার আঞ্চলিক ভাষায় কবিতা নিয়ে একটি আঞ্চলিক কবিতা সংকলন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিগগিরই কবিতা আহ্বান ও সংগ্রহ কার্যক্রম শুরু করা হবেবলে সভায় জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন ফারুক আহমদ রনি, মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, হেলাল উদ্দিন, মোঃ ইকবালুল হক, মোহাম্মদ ইকবাল, শাহেদ চৌধুরী, নজরুল আলম আনাই, এনামুল হক, মিতা তাহের, নাজমিন হক, সামসুল হক এহিয়া, আনোরুল ইসলাম অভি, গৌরব রায়, আবিদা সুলতানা লাকী, ফরিদা ইয়াসমিন এবং এম মোসাইদ খান প্রমুখ।সংহতির পক্ষ থেকে ইফতার আয়োজনকে সফল ও অর্থবহ করে তোলার জন্য সকল মহিলা সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে।

তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের ফলে এই ইফতার আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণে পরিণত হয়েছে। সংগঠনের কার্যক্রমে এমন সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ ভবিষ্যতেও আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে—এই প্রত্যাশা রইল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংহতি আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠুক—এই কামনা করছি।

সভা শেষে সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণাকরেন। উপস্থিত সদস্যবৃন্দ আশা প্রকাশ করেন, গৃহীত উদ্যোগসমূহ আগামী কবিতাউৎসবকে আরও বর্ণাঢ্য ও তাৎপর্যময় করে তুলবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০