রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

যারা এতদিন নির্বাচন নির্বাচন করেছেন তাদের এখন ভিন্ন সুর

নাজির হোসেন,সিলেট   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যারা এতদিন নির্বাচন নির্বাচন করেছেন তাদের এখন ভিন্ন সুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা এতদিন নির্বাচন নির্বাচন বলে আন্দোলন করেছেন, এখন তারা ভিন্ন সুরে কথা বলা শুরু করেছেন। কারণ তারা বুঝতে পারছেন, জনগণ আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে।

শনিবার (৬ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে জাতীয় নির্বাচনের আগে গণ ভোটসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত সমমনা ইসলামি ৮ দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির অভিযোগ করেন, রাজনীতিবিদদের কাছ থেকে নতুন ও সংস্কারভিত্তিক রাজনীতির আশা করেছিল দেশের মানুষ। কিন্তু একদল এখনও পুরোনো ধারা অনুসরণ করছে। তিনি বলেন, যারা নির্বাচনের নামে জনগণকে বিভ্রান্ত করেছিল, তারা এখন সুর পাল্টাচ্ছে। এ লক্ষণ দেশের জন্য ভালো নয়। কেউ নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে জনগণই তা নস্যাৎ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আন্দোলনে যুবসমাজ রক্ত দিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, ইসলামি ৮ দল তার সঙ্গে সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে জনগণ নির্বাচনে কাউকে ক্ষমা করবে না। তিনি বলেন,আমাদেরকে নানা শক্তির ভয় দেখানো হয়। কিন্তু ইসলামি ও দেশপ্রেমিক নেতাকর্মী হাসিমুখে আত্মত্যাগ করতে পারে। আমরা ভয় করি শুধু আল্লাহকে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ওপর কোনো বিদেশি শক্তির দাদাগিরি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ চলবে আল্লাহর নির্দেশে এবং জনগণের পছন্দে, উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক ক্যু’র মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যারা দেখছেন, সেই ‘সূর্য’ আর দেশের আকাশে উঠবে না।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যারা নির্বাচন পেছাতে চান, জনগণ তাদের বয়কট করবে। খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন, আসন্ন গণভোটে ‘না’ ক্যাম্পে ইনারদের জনতা প্রত্যাখ্যান করবে।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০