রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজধানীর রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন

ঢাকা ব্যুরো   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীর রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন

‎রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর বুধবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয় বলে জানা গেছে। বাসটি রামপুরা ইউ লুপ ব্রিজের নিচে পার্কিং অবস্থায় ছিল।

‎ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাতের দিকে বাসে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লাগানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

‎ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং লোকজন নিরাপদ দূরত্বে সরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ করে।

‎পুলিশ ও ফায়ার সার্ভিস এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। তবে বাসে আগুন দেওয়ার এ বিষয়ে জানতে হাতিরঝিল থানা পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০