রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ?

সিলেট ব্যুরো   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ?

সিলেট বিভাগের ৮টিসহ দেশের মোট ৭৭টি উপজেলায় নতুন ইউএনও পদায়ন করেছে সরকার।সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ইউএনওদের পদায়ন দেওয়া হল।সিলেট বিভাগের ৮ উপজেলার মধ্যে সিলেট জেলার ৪, সুনামগঞ্জের ২ ও হবিগঞ্জ এবং মৌলভীবাজারের একটি করে উপজেলায় নতুন ইউএনও পদায় করা হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস. এম. অনিক চৌধুরী, বিয়ানীবাজারের ইউএনওর দায়িত্ব পেয়েছেন নোয়াখালী জেলা প্রশসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজ উম্মে হাবিবা মজুমদার, ওসমানীনগরের ইউএনও হয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজ মুনমুন নাহার আশা. গোলাপগঞ্জের ইউএনওর দায়িত্ব পেয়েছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজ শাখী ছেপ।
সুনাগগঞ্জের ছাতক উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজ ডিপ্লোমেসি চাকমা ও শান্তিগঞ্জ উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির মিজ মাহনাজ হোসেন ফারিবা। আর হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের মহাপরিচালক লিটন চন্দ্র দে।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০