শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেট থেকে বিআরটিসির এসি নন-এসি ও স্পেশাল কোচ সার্ভিস চালু

নাজির হোসেন,সিলেট   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট থেকে  বিআরটিসির এসি নন-এসি ও স্পেশাল কোচ সার্ভিস চালু

সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

১৯ জুলাই (রবিবার) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই কাউন্টারটির শুভ উদ্বোধন করেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এই কাউন্টার থেকে উন্নত মানের এসি, নন-এসি এবং স্পেশাল চেয়ার কোচ সার্ভিস পরিচালনা করা হচ্ছে. আধুনিক কদমতলী বাস টার্মিনালে অবস্থিত এই টিকিট বুকিং কাউন্টার চালু হওয়ার ফলে এখন থেকে যাত্রীরা অত্যন্ত সহজে ও স্বাচ্ছন্দ্যে দেশের বিভিন্ন গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিভাগীয় ম্যানেজার রেজাউল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিআরটিসি-এর প্রশাসনিক কর্মকর্তা রুকনুজ্জামান, ট্রাফিক ইনচার্জ এনায়েতুল জাবের, মো: রেজাউর রহমান, কাউন্টারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মালিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য নুরুল আমিন, রুহুল আমিন প্রমুখ।

নতুন এই কাউন্টার থেকে সিলেট থেকে দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলায় নিয়মিত বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে। রুটগুলো হলো ঢাকা ও চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও ফেনী, ময়মনসিংহ ও চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ ও সরিষাবাড়ী, তারাকান্দা ও মধুপুর, রায়পুর ও ঘাটাইল, সোনাপুর, ভানুগাছ, কমলগঞ্জ, আজমিরীগঞ্জ, আদমপুর, কুরমা।

যাত্রীদের অগ্রিম টিকিট বুকিং এবং বাস চলাচলের সময়সূচি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি কাউন্টারে অথবা নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সিলেট-বি.আর.টি.সি বাস টিকিট বুকিং কাউন্টার, কদমতলী বাস টার্মিনাল, সিলেট। মোবাইল নম্বর: ০১৩৫০-৫৮৮১০৮, ০১৬০৩-৮৮৬৫৫৯।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০