বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট ব্যুরো   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি )অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় চার কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে ইয়াবাসহ একজন আসামিকে আটক বিজিবি।২৩ নভেম্বর রোববার ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।বিজিবি জানায়, শনিবার ২২ নভেম্বর  ও রোববার ২৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তবর্তী সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সব অভিযানে ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালান পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। একইসঙ্গে ইয়াবাসহ একজন আসামিকে আটক করা হয়।
এদিকে, শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সেনা বাহিনীর সহায়তায় আলাদা অভিযান পরিচালনা করে ভারতীয় সানগ্লাস, কিটক্যাট, চকলেট এবং একটি ট্রাক জব্দ করে। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪ লাখ টাকা।
অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় এসব বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা পণ্যসমূহের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটককৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০