নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৯৫ বার পঠিত | পড়ুন মিনিটে

সীমান্তবর্তী সিলেট ও এর আশাপাশ এলাকা চোরাকারবারীদের জন্য রীতিমতো স্বর্গরাজ্য।অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় পণ্য ছড়িয়ে পড়ে সারা দেশে। এসব পণ্যের মধ্যে পেঁয়াজ থেকে শুরু করে আছে পেঁয়াজ সাবান থেকে মোবাইল সেট পর্যন্ত।
গত অক্টোবর মাসে সিলেট মহানগর পুলিশ যেসব ভারতীয় পণ্য জব্দ করেছে, সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে।রবিবার ৩ নভেম্বর রাতে গণমাধ্যমে এক মাসের সাফল্য তুলে ধরেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গত এক মাসে মহানগর পুলিশ ৭ হাজার ৮২০ কেজি পেঁয়াজ, ৩১ পিস কাতান শাড়ী, ৩ হাজার ৭৪৩ পিস চকোলেট , মেন্টস রেনবো চকোলেট ১ হাজার ৪২৫ পিস, ৪ লক্ষ ২০ হাজার শলাকা নাসিরুদ্দীন বিড়ি, ৩৬৩ পিস সাবান, কম্বল ৬৪ পিস, ২ হাজার ৭১ পিস শাড়ি, ৩১ প্যাকেট চকোলেট, ১ হাজার ৬০০ পিস স্কিন কেয়ার ক্রিম, ১ লাখ ৬৮ হাজার শলাকা বিড়ি, ৩৫ হাজার ২২০ টাকার বিভিন্ন ধরনের চকলেট ও কসমেটিক্স, ৭৭০ প্যাকেট বিদেশী সিগারেট, চা পাতা ৯ হাজার ২১৪ কেজি, ১ হাজার ৪৪০ কেজি কেনু, ৫২ বস্তা জিরা ও ২৬টি মোবাইল হ্যান্ডসেট।



