মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

ঢাকা ব্যুরো   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর সংবর্ধনা অনুষ্ঠান সফল করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়। দলের চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এটি গণমাধ্যমে প্রেরণ করেন।

প্রেস রিলিজে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, সিভিল প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার বাহিনী, চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্সসহ (সিএসএফ) সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্র, জনতা, শ্রমিক এবং সকল শ্রেণি-পেশার জনগণ ও সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সদস্যদের প্রতি তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট

বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরেই তাকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান।পরে তিনি বিমানবন্দরের বাইরে ফুল বাগানে গিয়ে জুতা খুলে দেশের মাটির স্পর্শ নেন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। আগে থেকেই রাখা বিশেষ গাড়িতে চড়েন তারেক রহমান।

এরপর রওনা হন রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাস্তার দুপাশে অপেক্ষমাণ লাখো জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাচ্ছেন তারেক রহমান।

৩০০ ফিট এলাকায় সংবর্ধনা সমাবেশ শেষে এভারকেয়ারে চিকিৎসাধীন মা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে যান তারেক। পরে সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০