বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন পদ পেলেন জামায়াতের শিশির মনির

ঢাকা ব্যুরো   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন পদ পেলেন জামায়াতের শিশির মনির

তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন এই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির আমির ডা. শফিকুর রহমান–এর সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে ৮৮ সদস্যের এই কর্মপরিষদ গঠন করা হয়।

কমিটিতে নায়েবে আমির হিসেবে রয়েছেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি ও ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। সেক্রেটারি হিসেবে আছেন সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সহকারী সেক্রেটারি হিসেবে রয়েছেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তালিকায় নির্বাহী পরিষদ সদস্য হিসেবে রয়েছেন আবদুর রব, সাইফুল আলম খান এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন ও ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ ছাড়া সদস্যদের মধ্যে আছেন আবুল আসাদ, মাওলানা মমতাজ উদ্দিন, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, অধ্যাপক আহসান উল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ড. এম. কোরবান আলী, আব্দুর রহমান মুসা, ড. কেরামত আলী এমপি, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, মনজুরুল ইসলাম ভূইয়া, মাওলানা আবদুল মান্নান, অধ্যক্ষ নজরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. মাওলানা ছামিউল হক ফারুকী, মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ আজীজুর রহমান এমপি, মাওলানা মঈনুদ্দিন আহমদ, অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট মসিউল আলম, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ আবদুল জব্বার, ফখরুল ইসলাম, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, শাহজাহান চৌধুরী এমপি, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম (চট্টগ্রাম), মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি, অধ্যাপক নজরুল ইসলাম (পাবনা), ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন (ঢাকা), অ্যাডভোকেট আতিকুর রহমান, মাহফুজুর রহমান (ঢাকা), জাহিদুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বদরুদ্দীন ও আবিদুর রহমান সোহেল।

নারীদের মধ্যে রয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, পলিটিকাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট ও মহিলা বিভাগের আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুন্নী।

এ ছাড়া তালিকায় আছেন সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, উম্মে নওরিন, খোন্দকার আয়েশা সিদ্দীকা, রোজিনা আখতার, ইরানী আখতার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ডা. আমিনা বেগম, শামীমা বেগম চুনী, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি ও মাহবুবা খাতুন শরীফা।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০