নাজমুল ইসলাম,ঢাকা | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

সম্প্রতি ৬ সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক পদে নিয়োগ দেওয়ার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এখানে স্বচ্ছতার অভাব রয়েছে। নির্বাচনের কোনো ডেডলাইন বা সময়সীমাও উল্লেখ নেই। যে নতুন বাংলাদেশের কথা বলা হয়, সেখানে এ ধরনের নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।
তিনি বলেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারের তরফ থেকে দ্রুত রোডম্যাপ দেওয়ার দাবি জানাচ্ছি। এ সময় দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য এনসিপি এককভাবে প্রস্তুতি নিচ্ছে। জামায়াত এককভাবে প্রস্তুতি নিচ্ছে। শেষ মুহূর্তে জনগণ যদি মনে করে তাহলে দেশের স্বার্থে জোটগত নির্বাচন হতে পারে।
সাক্ষাৎকারের মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যেই সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই নেতা।
গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা হতে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।



