মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থায়ী বহিষ্কার হতে পারেন ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক

নাজমুল ইসলাম,ঢাকা   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্থায়ী বহিষ্কার হতে পারেন ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থি চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

অভিযুক্ত চার শিক্ষক হলেন: সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমান।অভিযুক্ত ওই শিক্ষকদের এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।তিনি বলেন, সিন্ডিকেট সভায় অভিযোগের ভিত্তিতে চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে শোকজ করা হবে এবং জবাব পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে প্রশাসনকে সহযোগিতা করা এবং বিভিন্ন বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

সূত্র আরও জানায়, অভিযুক্ত শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয় থেকে কেন তাদের বহিষ্কার করা হবে না সে মর্মে শোকজ নোটিশ পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০