শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি

সিলেটে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

নাজির হোসেন,সিলেট   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, এবং অন্যায় ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে)-এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১ নভেম্বর সকালে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

সমাবেশে বক্তব্য রাখেন এসএমইউজের সহ-সাধারণ সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক কবির আহমদ, আইনজীবী মো. তাজ উদ্দিন, সদস্য আনাস হাবিব কলিন্স, শেখ আব্দুল মজিদ, জুনেদ আহমদ চৌধুরী, এ কে কাওসার আহমদ, এইচ এম শহীদুল ইসলাম, ইফতেখার আহমদ চৌধুরী নাবিল, ফটোসাংবাদিক নেতা নাজমুল কবির পাভেল ও বিশিষ্ট ব্যাংকার রাজু আহমদ। এ ছাড়া মোহাম্মদ সিরাজুল ইসলাম, নূর আহমদ, ফয়ছর আলম, হুমায়ুন কবির লিটনসহ আরও অনেকে সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাগর-রুনি হত্যা মামলায় ১৩ বছর ধরে তদন্তের নামে প্রহসন চলছে, বারবার সময় নেওয়া হচ্ছে, কিন্তু বিচার এখনো হয়নি। একটি রাষ্ট্রে সাংবাদিকরা যদি ন্যায়বিচার না পান, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে— সেই প্রশ্ন তোলেন তারা।

বক্তারা আরও বলেন, সিলেটের সাংবাদিক এটিএম তুরাবসহ বিভিন্ন সময় নিহত সাংবাদিকদের হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। দেশে ওয়েজ বোর্ড ঘোষণা হলেও অধিকাংশ গণমাধ্যম তা বাস্তবায়ন করছে না। মাঠে ঝুঁকি নিয়ে কাজ করেও সাংবাদিকরা মাস শেষে ন্যায্য বেতন-ভাতা পান না— যা অত্যন্ত দুঃখজনক।

নেতারা বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নত হবে। ডিজিটাল যুগে সাংবাদিকতা পেশা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, কিন্তু নিরাপত্তা ও সুযোগ-সুবিধা সেই অনুপাতে বাড়ছে না। এসব বিষয়ে সরকারের তাৎক্ষণিক মনোযোগ দাবি করেন তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০