সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

আসন সমঝোতা করে নির্বাচন করবে জামায়াতসহ ৮ দল

ঢাকা ব্যুরো   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসন সমঝোতা করে নির্বাচন করবে জামায়াতসহ ৮ দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দল আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।পাঁচ দফা দাবিতে  ১৯ নভেম্বর বুধবার আট দলের নতুন কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, আট দল সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। অন্য দলের জন্যও জোটের দরজা উন্মুক্ত রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা রয়েছে। জামায়াতসহ বিভিন্ন ইসলামী দল একসময় বিএনপির সঙ্গে জোটে থাকলেও জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগহীন ভোটের মাঠে চিত্র বদলে গেছে। জামায়াত এবার ইসলামী দলগুলোকে নিয়ে আলাদাভাবে নির্বাচন করতে চাইছে।

জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, দলগুলোর প্রাপ্ত ভোট সংখ্যার ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে আসন বণ্টন, গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে করাসহ পাঁচ দাবিতে এই দলগুলো আন্দোলনে নামে।

আট দলের নতুন কর্মসূচি হিসেবে ৩০ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ।

ইউসুফ আশরাফ বলেন, সাত বিভাগীয় শহরে সমাবেশ হবে। ৩০ নভেম্বর রংপুর, ১ ডিসেম্বর রাজশাহী, ২ ডিসেম্বর খুলনা, ৩ ডিসেম্বর বরিশাল, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর সিলেট এবং ৬ ডিসেম্বর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ হবে। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে আট দল প্রচার চালাবে।রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন দলগুলোর নেতারা।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব মো. আবদুল জলিল, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, ফজলে বারী মাসউদ, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হক্কানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য তওহিদুজ্জামান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মুসা বিন ইজহার, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রবীণ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০