সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

ঢাকা ব্যুরো   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।১ ডিসেম্বর সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপি যোগ দেন তিনি।যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে রেজা কিবরিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন। আমি আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্তাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। বিএনপি ৩১ দফা পূরণে রেজা কিবরিয়া ভূমিকা রাখতে পারেন বলেন মনে করি।

বিএনপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন,একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। ইতিহাসে এরকম কোনো উদাহরণ অন্য কোনো দেশে দেখি না। এইসব কারণে বিএনপির প্রতি আকৃষ্ট হই এবং শহীদ প্রেজেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। আমি মনে করি যে বিএনপির নেতৃত্বে দেশের নতুন প্রজন্ম তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে।

উল্লেখ্য, রেজা কিবরিয়া ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোট সঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন; পরে দলটির সাধারণ সম্পাদক হন। পরে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সেখানেও দলটি দুই ভাগে বিভক্ত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০