
নাজির হোসেন,সিলেট | বুধবার, ২৭ মে ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

বাণিজ্য,বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রান্তিক পর্যায়ের চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান সে বিষয়ে সরকার কঠোর নজরদারিতে থাকবে। প্রয়োজনে সরকার সরাসরি হস্তক্ষেপও করবে।বুধবার (২৭ মে) দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে সরকার প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে। এতে চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত হওয়ার পাশাপাশি রপ্তানি আয়ও বাড়বে।
তিনি বলেন, আগামীর বাজেট হবে ব্যবসা বান্ধব। নতুন বাজেট বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
