শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অবশেষে নিজেই সব প্রশ্নের জবাব দিতে নীরবতা ভাঙলেন বুবলী

রুকশান আরা   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবশেষে নিজেই সব প্রশ্নের জবাব দিতে নীরবতা ভাঙলেন বুবলী

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে যেন থামছেই না জল্পনা-কল্পনার পারদ। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে হঠাৎ বিদেশ যাত্রা— সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন, তৈরি হয় রহস্যের আবহ। অবশেষে সব প্রশ্নের জবাব দিতে নীরবতা ভাঙলেন বুবলী নিজেই।

সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে নিজের ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি। বুবলী জানান, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় ও পরিবেশের প্রয়োজন।

অন্তঃসত্ত্বা হওয়ার ‍গুঞ্জনের তিনি বলেন,যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা চাই প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখুক। আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করছি।

আসন্ন ভালোবাসা দিবস নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে বুবলী বলেন, ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। স্পেশাল প্ল্যান তো অবশ্যই থাকবে। আর আমার দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসা তো সবসময়ই পাশে আছে।

সাম্প্রতিক সময়ে শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশ যাত্রা নিয়ে বুবলী বলেন,আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি সবকিছুর একটা সময় আছে। আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি, এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।

এদিকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে অভিনেত্রী আরও বলেন, আমাদের সাংবাদিক ভাই-বোনেরা ওনারা অনেক কিছু নিয়েই নিউজ করবেন, দর্শকদের অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকবে। সো এটা হবেই, হয়ে আসছে আজীবন সবার ক্ষেত্রেই। এটা নতুন কিছু না। তবে আমি বলব যে, আপনারা একটু সবাই সবার জায়গা থেকে যথাযথ রেসপেক্ট দিয়ে আসলে একজন শিল্পী বা শিল্পীদের প্রেজেন্ট করা যায় সেটাই করবেন, যেটা বরাবরই করে আসছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০