বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিমি চক্রবর্তীকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে

সুসিলা গুপ্তা,কলকাতা   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিমি চক্রবর্তীকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে

কলকাতার চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয় তিনি। যাদবপুরের সাবেক তৃণমূল সংসদ সদস্য ছিলেন তিনি। বর্তমানে রাজনীতি থেকে দূরে থেকে অভিনয়েই বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী। এবার এসআইআর শুনানিতে ডাক পড়ল মিমির। ভোটার তালিকায় নাম বা তথ্যসংক্রান্ত গরমিল সংশোধনের জন্যই এই ‘স্পেশাল ইনকোয়ারি রিপোর্ট’ বা এসআইআর শুনানিতে তলব করা হয়েছে মিমিকে।

এই নায়িকার ভোটার কার্ডে বা তালিকায় কিছু তথ্যের অমিল ধরা পড়েছে। সেই কারণেই নিয়ম মাফিক তাকে সশরীরে উপস্থিত হয়ে তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কসবার নতুন বাজার এলাকায় যে প্রশাসনিক অফিস রয়েছে, সেখানেই মিমিকে আগামী ৩১ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে।

কলকাতায় ‘এসআইআর’ মৌসুমে গত কয়েক দিনে একাধিক তারকার কাছে এই শুনানির চিঠি পৌঁছেছে। এর আগে অভিনেতা দেব এবং অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর ক্ষেত্রেও একই বিষয় দেখা গিয়েছিল। গত শনিবার জানা গিয়েছিল অভিনেত্রী মানালি দের ভোটার কার্ডে বাবার নামের বানান ভুলের কারণে তাকে ডাকা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন মিমি।

তবে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মিমি অবশ্যই শুনানিতে অংশ নিয়ে ভোটার কার্ডের ত্রুটি শুধরে নেবেন বলেই জানিয়েছেন তিনি।মিমি বলেছেন,আমি অবশ্যই ৩১ তারিখ শুনানিতে যাব। যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে, সব কটাই নিয়ে যাব।

সামনেই পুরভোট বা উপনির্বাচনের মতো বিষয় থাকলে নির্বাচন কমিশন সাধারণত ভোটার তালিকা নিখুঁত করতে এই ধরনের শুনানি করে থাকে। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যাতে ভোটার তালিকায় কোনো ভুয়া বা ভুল তথ্য না থাকে।

উল্লেখ্য, মিমি চক্রবর্তী সংসদ সদস্য থেকে ইস্তফা দিয়েছিলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, তারপর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন। পদ ছেড়ে তিনি জানিয়েছিলেন রাজনীতিতে ফেরার কোনো ইচ্ছাই নেই। গত ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০