শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি,তাই নতুন বিয়ের প্রশ্নই আসে না

বিনোদন প্রতিবেদক   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি,তাই নতুন বিয়ের প্রশ্নই আসে না

অভিনেতা শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্কের বর্তমান অবস্থান স্পষ্ট করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, তাদের মধ্যে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি,ফলে তার নতুন করে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘Behind the Fame with RRK’ পডকাস্টে অতিথি হয়ে এ কথা বলেন বুবলী। অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান তাকে প্রশ্ন করেন, তিনি কবে আবার বিয়ে করছেন।

জবাবে বুবলী বলেন, শুরুতেই পরিষ্কার করে দিতে চান— তার ডিভোর্স হয়নি, তাই নতুন বিয়ের প্রসঙ্গও আসে না। শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর নিয়ে তিনি মন্তব্য করেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মানুষের ম্যারিটাল স্ট্যাটাস সাধারণত বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা— এভাবে নির্ধারিত হয়; এখানে ‘অতীত’ বলে কোনো অপশন নেই।

শাকিব খানের সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বুবলী জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়। তিনি জোর দিয়ে বলেন, তাদের কখনো ডিভোর্স হয়নি— অনেকের দ্বিধা দূর করতেই বিষয়টি পরিষ্কার করেছেন।

পডকাস্টে বুবলী তার ব্যক্তিগত জীবনের আরও নানা বিষয়, প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০