মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আরিফিন শুভ-মন্দিরার সাসপেন্স থ্রিলার সিনেমা নীলচক্র

লাবলী আক্তার প্রিয়া,ঢাকা   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরিফিন শুভ-মন্দিরার সাসপেন্স থ্রিলার সিনেমা নীলচক্র

শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্পে নির্মিত ‘নীলচক্র’। অপেক্ষার প্রহর শেষে এবার ওটিটিতে এসে গেল আরিফিন শুভ,মন্দিরা চক্রবর্তী অভিনীত এই সাসপেন্স থ্রিলার সিনেমা !

চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর দর্শক প্রশংসিত হয়। তারকা বহুল এই সিনেমাটি এবার মুক্তি পেল দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পর্দায়। পূর্বঘোষিত সময় অনুযায়ী গত বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুর ৩টা থেকে আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে ‘নীলচক্র’।

সিনেমাটি নিয়ে পরিচালক মিঠু খান আগেই বলছেন, আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না।

তিনি বলেন, ব্লু ফিল্ম র‍্যাকেট যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধ জগত, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। রিলেটি ভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী তেমনি সময়োপযোগীও।

‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ-মন্দিরা। তার সঙ্গে আরো আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০