মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আসছে নতুন ক্রাইম থ্রিলার গিরগিটি

বিনোদন প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসছে নতুন ক্রাইম থ্রিলার গিরগিটি

মানুষ যখন গিরগিটির মতো রঙ বদলায়, তখন সত্য আর মিথ্যার ফারাক করা কঠিন হয়ে পড়ে। অপরাধ, দুর্নীতি এবং বিশ্বাস ঘাতকতার এমনই এক অন্ধকার জগৎ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘গিরগিটি’। লস্কর নিয়াজ পরিচালিত এই সিরিজটি গত ১৬ অক্টোবর থেকে স্ট্রিমিং হয়েছে বঙ্গতে।
থ্রিলারটির গল্প শুরু হয় এক নির্জন মহাসড়কে একটি নৃশংস হত্যাকাণ্ড দিয়ে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী (ইরফান সাজ্জাদ)। তদন্তে তিনি এক ভয়ংকর কর্পোরেট মাদক চক্রের সন্ধান পেলেও, ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে পড়েন এক বিপজ্জনক জালে। কে শিকার আর কে শিকারি—সেই রহস্যের জট খুলতেই এগোবে এই থ্রিলারের গল্প।
পরিচালক লস্কর নিয়াজ বলেন,আমরা কোনো অতিমানবীয় গোয়েন্দা নয়, বরং আমাদের আশে পাশের চরিত্রদের নিয়ে একটি মানবিক গল্প বলতে চেয়েছি। আশা করি, দর্শকরা আমাদের সততা ও যত্নের এই চেষ্টাটুকু উপভোগ করবেন।
সিরিজটিতে ইরফান সাজ্জাদ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্য- সহ আরও অনেকে।বঙ্গর পক্ষ থেকে জানানো হয়,আমরা সবসময় দর্শকদের জন্য নতুন ও মানসম্মত কনটেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘গিরগিটি’ সেই প্রচেষ্টারই একটি অংশ। এর শক্তিশালী গল্প, অসাধারণ নির্মাণশৈলী এবং তারকা শিল্পীদের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০